কলিকাতা হইতে রাজপথ অনুসরণ করিয়া পশ্চিমপানে আসানসোলের দিকে অগ্রসর হইলে, পথশ্রান্ত যাত্রিগণ প্রায়ঃশই শক্তিগড়ের সন্নিকটে জলপানের অভিপ্রায়ে যাত্রাভঙ্গ করিয়া থাকেন। সেথায় পথের দুধারে অনেকগুলি রেস্তোরাঁ অবস্থিত, আর সবকটিই দম্ভের সঙ্গে ঘোষণা করিয়া থাকে যে: "এখানেই একমাত্র শুদ্ধ গাওয়া ঘি দিয়ে তৈরি প্রসিদ্ধ ল্যাংচা পাওয়া যায়"। কৌতূহলোদ্দীপক ব্যাপারটি হইলো যে উক্ত রেস্তোরাঁগুলির নামাঙ্করণে ইংরাজি তথা বাংলা ভাষায় 'বাড়ি' কথাটির যতগুলি সমার্থক শব্দ উপস্থিত সবই প্রায় নিঃশেষিত। ল্যাংচাহল, ল্যাংচাপ্যালেস, ল্যাংচাহোম, ল্যাংচাহাউস, ল্যাংচাগৃহ, ল্যাংচাঘর, ল্যাংচাভান্ডার, ল্যাংচানিলয়, ইত্যাদি প্রভূত বুদ্ধিদিপ্ত নামমধ্যে অসাধারণ উপস্থিতি: ল্যাংচাপণ!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment