Saturday, April 10, 2010

সৃজনশীলতা

কলকাতার রাস্তায় দেখা ট্রাফিক পুলিশের বিজ্ঞাপণ, যাতে হেলমেট পড়া বাবা স্কুটার চালাচ্ছে, আর পিছনের সিটে খোলা মাথা নিয়ে স্কুলের ইউনিফর্ম পড়া বাচ্চা ছেলে দাঁত কেলাচ্ছে নীচে লেখা:
"বাবার মাথা ভীষণ দামী
তাইতো সেটা ঢাকা,
ছোট্ট মাথার নেই কোনো দাম
এক্কেবারে ফাঁকা"
জিও বাঙালির ক্রিয়েটিভিটি!

Monday, April 05, 2010

কালো হরিণ চোখ

সেই যে দেখেছিলাম কালো হরিণ চোখ
তুমি বললে, "সে তো হয়েই থাকে"
কালো চুল, চুলের নীচে ভিজে গন্ধ
গোলাপি রঙ, সাথে একটু সাজগোজ
এতে আবার নতুন কি?
সত্যিই তো, নতুন কি!
শকুন্তলার ও চোখ ছিল,
অথবা দূরের লাইলার‌‌
আমরা শুধু দেখেই গেলাম
মহাকাশ, অঙ্ক, বেদ, দর্শন
কোথায় গেল তথাগতর নির্বাণ!