Thursday, June 26, 2008

blues

খোলা বই পড়ে থাকে
আবছায়া মুখ ঢাকে
এলোচুল ভেসে ওঠে
কুয়াসার ফাঁকে ফাঁকে
কলি গানের ভাসে
FM এর হাত ধরে
মায়াবি সেই আলো
পুরোনো সেই ঘরে
চোখে ঘুমের আবেশ
বই‌৳এ পড়া স্বপ্নদেশ
শ্রেণীহিন পৃথিবীর
কত রঙিন ছবির
ভুলে যে যাই আগুন
গুজরাতের ঘরে ঘরে
ভুলে যে যাই জীবন
তৈরী হয় নম্বরে
বাস্তবে সব ফেলে
উড়ে চলে যে পাখী
মনে আর ছাই থাকে
কত জমা কত বাকি!

২৭।১২।২০০২

1 comment: