Saturday, February 09, 2008

কেন?

যখন কাজ থাকলেও মন পালিয়ে বেড়াতে চায়, যেমন কিনা আমার সবসময়ই হয় (!), তখন জীবনের কেন গুলো প্রকট হয়ে ওঠে। অনেক ভেবে দেখেছি, একটা ভগবান খাড়া করে তার ওপর দিয়ে সব চালানোর মানে হয় না। বিজ্ঞান বলছে, এবং দৈনন্দিন জীবনে এই সত্যটা উপলব্ধি করি যায়, সবই probability‌‌‌‌ র খেলা। আমাদের অস্তিত্ত্ব, জীবন, মৃত্যু, যা ঘটছে চারিদিকে, সব নির্ধারণ করছে mere chance। ঘটনা কোনো ঊদ্দেশ্য নিয়ে ঘটে না, কোনো অদৃশ্য শক্তি ঘটায়ও না।
কিন্তু সেই বেঁচে থাকার মানে খোঁজাটা থেকেই যায়। উত্তরটা সম্ভবত হল: আনন্দ, তৃপ্তির অন্বেষণ। ভাগ্যের দারুণ খেলায় এ জীবনটা সত্যি হয়ে উঠেছে, হোক না তা শুধুই আমাদের কল্পনায়! তাই যতক্ষণ এ জীবন আছে, প্রাণ খুলে বাঁচা দরকার। বাকিটুকু ভবিতব্য।

No comments:

Post a Comment