বাংলাতে লেখা এ অামার প্রথম পোস্ট! অনেক সময় লাগছে ঠিকই, কিন্তু এর অানন্দই অালাদা। অাশা করি সকলে পড়তে পারবে, নইলে এ উদ্যোগটা বৃথা হয়ে যাবে। যতই হোক, ইংরেজিতে লেখা বাঙালির পোষায় না। এই যে এতদিন ধরে ব্লগার হয়ে বসে অাছি, কটা পোস্ট করেছি শুনি? ওই বৈদেশিক ভাষায় কিছুতেই মনের ভাব স্বতঃস্ফূর্ত ভাবে প্রকাশ করা যায় না, জোর খাটাতে হয়। হয়ত অনেক লোককে অার জানানো হবে না মনের কথা, কিন্তু জানিয়েই বা কি লাভ, অার তাদের জেনেই বা কি লাভ? এমন কি অাহামরি ব্যক্তব্য প্রকাশ পায় অামার লেখায় যে জগতের লোককে পড়তে হবে? তার চেয়ে এই ঢের ভাল। অামার ছোট ছোট গল্পকথা থাক যারা বোঝে তাদের জন্য!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment